জোসেফের চারে ওয়েস্ট ইন্ডিজের চারে চার

জোসেফের চারে ওয়েস্ট ইন্ডিজের চারে চার
সিটিজেন স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্ব আগেই নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজ ৪২ রানে হারিয়েছে ইতালিকে। আগে ব্যাট করে ক্যারিবিয়ানরা তোলে ৬ উইকেটে ১৬৫ রান। জবাবে ১৮ ওভারে ১২৩ রানে অলআউট হয় ইতালি।
শাই হোপের ৪৬ বলে ৭৫ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। তার ইনিংসে ছিল ৬ চার ও ৪ ছক্কা। ১৫ ওভার পর্যন্ত টিকে ছিলেন হোপ। একপ্রান্ত আগলে রেখে সতীর্থদের আসা-যাওয়ার মাঝে রান তোলেন হোপ। এছাড়া রস্টন চেজ ২৪ রান করেন। ১৫ বলে ২৪ রানে অপরাজিত থাকেন শেরফান রাদারফোর্ড। তার ইনিংসে ছিল ২ চার ও ১ ছক্কা।
জবাব দিতে নেমে দলীয় ৭৮ রানে ৫ উইকেট হারায় ইতালি। দুই অঙ্কের ঘরে রান করে দলটির মাত্র ৪ ব্যাটসম্যান। অ্যান্থনি মসকা ১৯, জে জে স্মুটস ২৪, বেন মানেনতি ২৬ ও গ্রান্ট স্টুয়ার্ট ১২ রান করেন। ১৫ রান আসে অতরিক্ত থেকে।
ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ ৩০ রানে নেন ৪ উইকেট। চারটি ক্যাচও নেন তিনি। ছেলে ও মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৪টি ক্যাচ নিলেন শামার। টি–টুয়েন্টি বিশ্বকাপে উইকেটকিপারদের বাইরে ফিল্ডার হিসেবে এক ম্যাচে চার ক্যাচ নেওয়া পঞ্চম ক্রিকেটার তিনি।
এছাড়া ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন ম্যাথু ফোর্ড।