শিরোনাম

ইতালিকে অভিষেকে হার উপহার স্কটল্যান্ডের, মানসির রেকর্ড

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ইতালিকে অভিষেকে হার উপহার স্কটল্যান্ডের, মানসির রেকর্ড
এক ইনিংসে বহু রেকর্ড গড়েন জর্জ মানসি। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে স্কটল্যান্ডকে হারিয়ে মূল পর্বের টিকিট কেটেছিল ইতালি। এবারই প্রথমবার কোনো ক্রিকেট বিশ্বকাপে ইতালি। অন্যদিকে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় স্কটল্যান্ড সৌভাগ্যবশত স্কটিশরা জায়গা পায় টুর্নামেন্টে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ইডেন গার্ডেন্সে এই আসরের সর্বোচ্চ ২০৭ রান তোলার পর নবাগত ইতালিকে ৭৩ রানে হারায় স্কটল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম উইকেটের দেখা পেতে লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ইতালিকে। ১৪তম ওভারে গ্র্যান্ট স্টুয়ার্টের পঞ্চম বলে জর্জ মানসি ১৬ রানের আক্ষেপ নিয়ে হ্যারি মানেন্তির ক্যাচ হন।

মানসি ৫৪ বলে খেলেন ৮৪ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ১৩ চার ও ২ ছক্কা। তিনি আউটের আগে ওপেনিং জুটিতে ওঠে ১২৬ রান। আরেক ওপেনার মিচেল জোন্স ৩০ বলে খেলেন ৩৭ রানের ইনিংস।

পরে ব্রেন্ডন ম্যাকমুলেন ঝড় তোলেন। তার সঙ্গে ৪ ওভার ক্রিজে থেকে ৪৮ রান তোলেন অধিনায়ক রিচি বেরিংটন। অবশ্য তাতে তার অবদান ছিল মাত্র ১৫ রানের। ম্যাকমুলেন ৪ ছক্কায় ১৮ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। মাত্র ৫ বলে খেলে দুটি করে চার ও ছক্কায় ২২ রানে অপরাজিত থাকেন মাইকেল লেস্ক।

শেষ পর্যন্ত ৪ উইকেটে ২০৭ রান তোলে স্কটল্যান্ড। জবাব দিতে নেমে ইতালি ৪০ রানে ৩ উইকেট হারায়। তবে হাল ছাড়েনি তারা। দুই মানেন্তি ভাই মিলে ৭৩ রানের জুটি গড়েন। দলীয় ১২৯ রানে পঞ্চম উইকেট হারায় ইতালি। সেই থেকে শুরু, পরের ১৬ বলের মধ্যে অলআউট হয় ইতালি। ইতালির হয়ে সর্বোচ্চ ৩১ বলে ৫২ রান করেন বেন মানেন্তি। এছাড়া ২৫ বলে ৩৭ রান করেন হ্যারি মানেন্তি।

মাইকেল লেস্ক ১৭ রান দিয়ে নেন ৪ উইকেট।

এক ইনিংসে বেশ কিছু রেকর্ডও গড়েন জর্জ মানসি। নিম্নে দেওয়া হলো তা-

২৪০৫- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৪০৫ রানে স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের মালিকক হন মানসি। বেরিংটন ২৩৯২ রান নিয়ে পেছনে পড়ে গেছেন।

৩- এনিয়ে বিশ্বকাপে তিনটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেললেন মানসি, যা স্কটল্যান্ডের কোনো ব্যাটারের সর্বোচ্চ। ভেঙে গেছে ম্যাকমুলেনের রেকর্ড।

৬৪- বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে এক ইনিংসে বাউন্ডারি থেকে সর্বোচ্চ (৬৪) রানের রেকর্ড ভেঙেছেন মানসি। মাইকেল জোন্সের ৪৮ রানকে পেছনে ফেলেছেন তিনি।

১২৬- মানসি ও জোন্সের জুটিও ভেঙেছে রেকর্ড। বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে প্রথম ও যে কোনো উইকেটে সর্বোচ্চ ১২৬ রান তুলেছেন তারা।

৪- বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ চারটি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন মানসি। ক্যালাম ম্যাকলিওডের তিন ক্যাচ পেছনে পড়ে গেছে।

৭৩- বিশ্বকাপে রানের হিসাবে এটাই সর্বোচ্চ ব্যবধানে স্কটল্যান্ডের জয়। ৭৩ রানের জয় পেছনে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ৪২ রানের কীর্তি।

/টিই/