মাদকবিরোধী অভিযানে গিয়েছিলেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। দুই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় ফেরার পর বুঝতে পারেন, তার সার্ভিস পিস্তলটি সঙ্গে নেই। কোথায় হারিয়েছে, তা নিয়ে তৈরি হয় রহস্য। অবশেষে পাঁচ দিন পর গাজীপুরের একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হলো সেই পিস্তল।
ফরিদপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, পিস্তল, ককটেল, আইনশৃঙ্খলা বাহিনীর সরঞ্জামসহ সাফায়েত আহমেদ (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে সেনাবাহিনী ও কেপিবিএনের সরঞ্জামসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।