চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আনার প্রক্রিয়া চলছে। এর মধ্যে প্রথম চালান হিসেবে ৮ হাজার মেট্রিক টন ইতোমধ্যে এসে পৌঁছেছে।
ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে।