ইরানের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করলো ইরাক

সিজেডএন ডেস্ক

ইরানের সঙ্গে শালামচেহ সীমান্ত ক্রসিং কেন্দ্রটি বন্ধ করে দিয়েছে ইরাক। শনিবার (১২ সেপ্টেম্বর) দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, সৌদি আরবে সর্বশেষ ড্রোন হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই সীমান্ত বন্ধ করার নির্দেশ দেয় ইরাক।
সূত্রগুলো জানিয়েছে, সৌদি আরবে হামলার অপরাধীদের ধরতে ব্যাপক অভিযান চলছে। এর আগে শুক্রবার সৌদি আরব জানায়, ইরাক থেকে উৎক্ষেপিত ড্রোন দিয়ে তাদের গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলা চালানো হয়। এরপর কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করে দেয় রিয়াদ।
জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে দীর্ঘদিন ধরেই জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এমতাবস্থায় সৌদি আরবের এই পাইপলাইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা থমকে থাকার এমন সময়ে পাইপলাইন বন্ধ হয়ে গেলো। এতে উপসাগরীয় তেল সরবরাহের ওপর আরও চাপ তৈরি হবে।
সূত্র: মিডল ইস্ট আই

ইসরায়েলি চাপেই ভেস্তে গেছে মার্কিন-ইরান শান্তি আলোচনা: ইরানি অধ্যাপক