আলমারিয়া ক্লাবটির মালিকানা রয়েছে সৌদি গ্রুপ এসএমসির হাতে। আলমেরিয়ার সভাপতি মোহাম্মদ আল খেরেইজি জানান, রোনালদো বিশেষভাবে যুব একাডেমি ও ভবিষ্যৎ খেলোয়াড় গড়ার প্রকল্পে যুক্ত থাকবেন।
সূত্রের বরাদ দিয়ে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএস তাদের রিপোর্টে বলছে, আল নাসরের ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) প্রতি অসন্তুষ্ট রোনালদো।