শিরোনাম

আল নাসর কেনার প্রস্তাব রোনালদোর

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আল নাসর কেনার প্রস্তাব রোনালদোর
ক্রিস্টিয়ানো রোনালদো

আল-নাসরে নিয়মিত খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার আল নাসরের মালিকানাতেও দেখা যেতে পারে রোনালদোকে। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’র দাবি, সৌদি ক্লাবটির মালিকানা কিনতে একটি কনসোর্টিয়ামের সঙ্গে যুক্ত হয়েছেন রোনালদো।

বর্তমানে আল-নাসরের ৭৫ শতাংশ শেয়ার সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) অধীনে। ক্লাবটির মালিকানা নিতে আগ্রহী পাঁচ সদস্যের কনসোর্টিয়ামে রোনালদোর পাশাপাশি আছেন ইতালিয়ান ক্লাব এসি মিলানের মালিক জেরি কার্ডিনাল এবং সৌদি আরবের ক্রীড়া ও ব্যবসা অঙ্গনের আরও তিন প্রভাবশালী ব্যবসায়ী।

প্রস্তাবটি বাস্তবায়নে পাঁচ বিনিয়োগকারীকেই বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হবে।

৪১ বছর বয়সী রোনালদো এরই মধ্যে ফুটবল বিনিয়োগেও বেশ এগিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনে অন্যতম অংশীদার হয়েছেন তিনি।

/টিই/