শিরোনাম

প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর ফেসবুক পেজ চালু
প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাপ্তরিক ফেসবুক পেজ

দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানের দাপ্তরিক (অফিসিয়াল) ফেসবুক পেজ চালু করা হয়েছে। সরকারের এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সব ধরনের আপডেট জনগণের কাছে পৌঁছে দিতে এ ফেসবুক পেজ চালু করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন সরকারের প্রথম কার্যদিবসে এই ফেসবুক পেজটি চালু করা হয়। পেজটির নাম রাখা হয়েছে ‘PMO Bangladesh- প্রধানমন্ত্রীর কার্যালয়’। পেজটির প্রোফাইল এবং কভার ছবি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ ও বিকেলে মন্ত্রিপরিষদের শপথের পর একই দিন রাতে গেজেট জারি করে অন্তর্বর্তী সরকার ভেঙে দেওয়া হয়।

পরে আজ সকাল ১০টার দিকে ‘Chief Advisor GOB’ পেজ থেকে এক পোস্টে পেজটির সব কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হলেও পরবর্তী এক পোস্টে জানানো হয়, পেজটির কার্যক্রম বন্ধ থাকলেও ঐতিহাসিক দলিল হিসেবে এটিকে একেবারে মুছে ফেলা হবে না।

/বিবি/