যেভাবে স্মার্টফোন থেকে মুছে ফেলা ফোন নম্বর উদ্ধার করবেন

সিটিজেন ডেস্ক

স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে ভুলবশত গুরুত্বপূর্ণ ফোন নম্বর মুছে ফেলার ঘটনা নতুন নয়। প্রয়োজনের সময় নম্বর খুঁজে না পেয়ে অনেকেই বিড়ম্বনায় পড়েন। তবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল অ্যাকাউন্টে সংরক্ষিত কন্টাক্ট থাকলে মুছে যাওয়া নম্বর সহজেই পুনরুদ্ধার করা সম্ভব।
প্রযুক্তি বিশেষজ্ঞরা জানান, গুগল কন্টাক্টস অ্যাপের মাধ্যমে সর্বশেষ ৩০ দিনের মধ্যে মুছে ফেলা নম্বরগুলো ফেরত আনা যায়। এজন্য প্রথমে স্মার্টফোনে থাকা গুগল কন্টাক্টস অ্যাপে প্রবেশ করতে হবে। এরপর নিচের দিকে থাকা ‘অর্গানাইজ’ অপশনে গিয়ে ‘বিন’ নির্বাচন করতে হবে।
‘বিন’ অপশনে প্রবেশ করলে মুছে ফেলা কন্টাক্ট নম্বরগুলোর তালিকা দেখা যাবে। সেখান থেকে প্রয়োজনীয় নম্বরটি নির্বাচন করে ওপরে থাকা ‘রিকভার’ বাটনে চাপ দিলেই নম্বরটি আবার কন্টাক্ট লিস্টে যুক্ত হবে।
তবে গুগল কন্টাক্টস অ্যাপে মুছে ফেলা নম্বর মাত্র ৩০ দিন পর্যন্ত সংরক্ষিত থাকে। তাই এক মাসের বেশি সময় আগে ডিলিট হওয়া নম্বর পুনরুদ্ধার করা সম্ভব নয়। প্রযুক্তিবিদরা গুরুত্বপূর্ণ নম্বর গুগল অ্যাকাউন্টে ব্যাকআপ রাখার পরামর্শ দিয়েছেন।

স্মার্টফোনে জায়গা খালি করার উপায়