আইপিএল ক্যারিয়ারের ইতি টেনে চেন্নাইয়ের মেন্টর ধোনি

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

একটি অধ্যায়ের অবসান! আইপিএলের শুরু থেকেই অবিচ্ছেদ্য অংশ হয়ে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। দীর্ঘ ১৮ বছরের যাত্রা শেষে আইপিএলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন ৪৫ বছর বয়সী ধোনি।
খেলোয়াড় হিসেবে আইপিএলে আর দেখা না গেলেও চেন্নাই সুপার কিংসের মেন্টর হিসেবে পরের আসরে থাকছেন।
২০০৮ সালে টুর্নামেন্টের প্রথম আসরে চেন্নাইয়ের হয়ে মাঠে নামেন ধোনি। এই ফ্র্যাঞ্চাইজির হয়েই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ৫ বার শিরোপা উঁচিয়ে জিতেছেন। আইপিএলে দুটি আসর বাদে বাকি সবগুলোতে চেন্নাইয়ের হয়েই খেলেন ধোনি।
গত কয়েক বছর ধরে নিজের সেরা ফর্মের ধারেকাছেও ছিলেন না। শেষ পর্যন্ত আইপিএল থেকে অবসরের ঘোষণা দিলেন ধোনি। আইপিএল ক্যারিয়ারে ৫৪৩৯ রান ধোনির।
চেন্নাইয়ে ধোনির ভূমিকা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটির মালিক এন শ্রীনিবাসান এক বিবৃতিতে বলেন, ‘ধোনি সবসময় আমাদের অস্তিত্বের অংশ হয়ে থাকবেন। এই দল সবসময়ই তার নিজের ঘর হয়ে থাকবে।’

লিডের আশা নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ