লিডের আশা নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
লিডের আশা নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
ব্যক্তিগত ৪৯ রানে রিটায়ার্ড হার্ট হন টেম্বা বাভুমা

জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের শুরুটা ভালো না হলেও শেষটা দারুণ করেছে বাংলাদেশ দল। নতুন বল নেওয়ার পর টেম্বা বাভুমা চোট নিয়ে মাঠ ছাড়েন। এরপর ৩ উইকেট তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। যার দুটি পেয়েছেন তাসকিন আহমেদ, একটি হাসান মাহমুদ।

বাভুমা আবার মাঠে নামবেন কি না তা নিয়ে শঙ্কা আছে। দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে লাঞ্চে গেছে। এখনও ১৪ রানে পিছিয়ে আছে প্রোটিয়ারা, বাংলাদেশের লিড নেওয়ার আশা আছে।

বাভুমা আর না ফিরলে দুটি উইকেট লাগবে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ করতে। তবে সেই পথে এখনও বড় বাধা ৫৬ রানে অপরাজিত থাকা রায়ান রিকেলটন। তার সঙ্গে আছেন কাগিসো রাবাদা।

লাঞ্চের পর বাংলাদেশ দল লিড নিতে পারে কিনা সেটি দেখার।

এখন পর্যন্ত হাসান মাহমুদ ৭২ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন। তাসকিন আহমেদ ৮৮ রানে নিয়েছেন ২ উইকেট।

এর আগে ৪ উইকেটে ২৮৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা।

উল্লখ্য, বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ৪০০ রানে। জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে হারার রেকর্ড নেই কোনো দলের।

/টিই/