বাংলাদেশের জালে চীনের ১৩ গোল

বাংলাদেশের জালে চীনের ১৩ গোল
সিজেডএন স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো এশিয়ান গেমসের নারী হকি ইভেন্টে খেলতে যাওয়া বাংলাদেশের শুরুটা হলো তেতো। শুরু থেকে শেষ পর্যন্ত কেবল গোল হজম করে গেলেন সারিকা-রিয়ারা। জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে রবিবার (২০ সেপ্টেম্বর) চারবারের সোনাজয়ী চীনের বিপক্ষে ১৩-০ গোলে হেরেছে বাংলাদেশ।
পুল-এ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (২১ সেপ্টেম্বর) মালয়েশিয়ার বিপক্ষে খেলবে দল।
সবশেষ ২০১০ এশিয়ান গেমসে হকিতে সেরা হওয়া চীনের গোল উৎসবের শুরু চতুর্থ মিনিটে। শেষ গোলটি তারা করে ৫৭তম মিনিটে।
প্রথম ও তৃতীয় কোয়ার্টারে চারটি করে গোল করে চীন। দ্বিতীয় কোয়ার্টারে তিনটি এবং চতুর্থ ও শেষ কোয়ার্টারে দুটি গোল করে।
চীনের ঝং জিয়াকি সর্বোচ্চ ৩ গোল করেন। জৌ মেইরং, চেন ইয়াং ও চেন ই করেছেন জোড়া গোল। লি হং, মা নিং ও ঝ্যাং ইয়াং ও ইয়ান লুই একবার করে পান জালের দেখা।

মেসিকে বিদায়ী সংবর্ধনা দেবে বার্সেলোনা