এশিয়ান গেমস হকিতে বাংলাদেশকে ১০ গোল দিলো ভারত

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
এশিয়ান গেমস হকিতে বাংলাদেশকে ১০ গোল দিলো ভারত
বাংলাদেশ-ভারত হকি ম্যাচ

এশিয়ান গেমসে খারাপ আবহাওয়ার কারণে বাংলাদেশ ও ভারতের হকি ম্যাচ শুরু হতে কিছুটা বিলম্ব হয়। তবে খেলা শুরু হলে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ হকি দল। ১০-০ ব্যবধানে হারে বাংলাদেশ।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ভারত সপ্তম স্থানে, বাংলাদেশ অবস্থান করছে ২৭ নম্বরে। খেলার ফলাফলেও ফুটে উঠলো বাংলাদেশের পিছিয়ে থাকার চিত্র।

ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই অভিষেকের গোলে এগিয়ে যায় ভারত। ২২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান বাড়ান জুগরাজ সিং। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন অধিনায়ক হারমানপ্রিত সিং। ৩২ মিনিটে ব্যবধান ৪-০ করেন সুখজিৎ সিং।

৪০ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করেন হারমানপ্রিত। ৪৪ ও ৪৫ মিনিটে পরপর দুটি গোল করে নিজেকে আলাদা করে তোলেন শিলানন্দ লাকরা। ৪৫ মিনিটেই আরেকটি পেনাল্টি কর্নার থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন হারমানপ্রিত সিং।

৫৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন সাঞ্জয়। ম্যাচের শেষ মিনিটে দশম গোলটি করেন মানদীপ সিং।

দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলের হারে মিশন শুরু। পরের ম্যাচে স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হার। তৃতীয় ম্যাচে ৫-১ গোলের জয়ের পর ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারায় লাল-সবুজরা।

‘এ’ গ্রুপের চতুর্থ স্থান পেয়েছে বাংলাদেশ। স্থান নির্ধারনী লড়াইয়ে চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

/টিই/