দুই দিন পেছালো প্রথম বিভাগ হকি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
দুই দিন পেছালো প্রথম বিভাগ হকি
বাংলাদেশ হকি দলের খেলোয়াড়রা

৩ বছর পর মাঠে ফিরতে যাচ্ছে ঢাকা প্রথম বিভাগ হকি লিগ। তবে পূর্বনির্ধারিত তারিখের চেয়ে দুই দিন পিছিয়ে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। আগে ৭ অক্টোবর থেকে লিগ শুরুর কথা ছিল।

আয়োজকরা জানিয়েছেন, কোনো জটিলতা বা সংকটের কারণে এই বিলম্ব নয়। ক্লাবগুলো তাদের চূড়ান্ত প্রস্তুতি শেষ করলেও মূলত (এশিয়ান গেমস শেষ করে) বিদেশ থেকে ফেরা খেলোয়াড় ও কর্মকর্তাদের পৌঁছানো এবং সার্বিক আয়োজন আরও সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার স্বার্থেই এই দুই দিন সময় নেওয়া হয়েছে।

২০২৩ সালের পর আর মাঠে গড়ায়নি প্রথম বিভাগ হকি। সম্প্রতি বাংলাদেশ হকি ফেডারেশনের বোর্ড রুমে নবগঠিত লীগ কমিটি ও অংশগ্রহণকারী ১১টি ক্লাবের প্রতিনিধিদের সভায় টুর্নামেন্টটি পুনরায় আয়োজনের সিদ্ধান্ত হয়।

স্থানীয় প্রতিভাদের বিকাশ ঘটাতেই এই মৌসুমে কোনো বিদেশি খেলোয়াড় রাখা হচ্ছে না। দেশি তরুণ খেলোয়াড়েরা যাতে নিয়মিত মাঠে নামার সুযোগ পান এবং সাইডবেঞ্চে বসে না থাকেন, সেজন্যই সিঙ্গেল-লিগ পদ্ধতির এই আসরে কেবল স্থানীয়দের প্রাধান্য দিচ্ছে ফেডারেশন।

/টিই/