ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন যেভাবে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
ভারত ও ব্রাজিলের ফুটবল খেলোয়াড়

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে আজ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ভারত। শনিবার (৩ অক্টোবর) কলকাতার সল্টলেক স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক ও মারকিনিওসের মতো তারকারা খেলবেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

জাতীয় পর্যায়ে এটাই ভারত ও ব্রাজিলের ইতিহাসে প্রথম মুখোমুখি লড়াই। একইসঙ্গে ভারতের মাটিতেও প্রথমবারের মতো ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান পঞ্চম, আর ভারত ১৩৮তম অবস্থানে রয়েছে। ফলে ১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং চালুর পর এটাই ভারতের মুখোমুখি হওয়া সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ের দল।

খেলা দেখবেন যেভাবে

শনিবার (৩ অক্টোবর) ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ সময় রাত ৮টায়।

ভারত-ব্রাজিলের এই ম্যাচটি বাংলাদেশে অনলাইনে দেখা যাবে সনি লিভে। আন্তর্জাতিক সম্প্রচারের তালিকায় বাংলাদেশে সনি লিভের পাশাপাশি সনি টেন ২, সনি টেন ৩ ও সনি টেন ৪-এর নামও রয়েছে।

ভারতে ম্যাচটি সনি স্পোর্টস নেটওয়ার্ক ও সনি লিভে সরাসরি সম্প্রচার করা হবে।

দুই দলের সম্ভাব্য একাদশ

ব্রাজিল: পেদ্রো মরিসকো; মাতেউজিনিয়ো, ভিতর রেইস, গ্যাব্রিয়েল, দানিলো সান্তোস; আন্দ্রে সান্তোস, ব্রুনো বিদন; গ্যাব্রিয়েল মার্তিনেল্লি; এস্তেভাও, ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক।

ভারত: গুরপ্রীত সিং সান্ধু; অভিষেক সিং, বিজয় ভার্গেস, আনোয়ার আলী, আকাশ মিশ্র; আপুইয়া, অনিরুদ্ধ থাপা; প্রতাপ সিং, রায়ান উইলিয়ামস, নাওরেম মহেশ/লালেংমাওইয়া ছাংতে; মনবীর সিং।

এছাড়া ভারতের ২৬ সদস্যের স্কোয়াডে গুরপ্রীত সিং সান্ধু, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ, মনবীর সিং ও রায়ান উইলিয়ামসের মতো অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। অন্যদিকে ব্রাজিলের স্কোয়াডে রয়েছেন বিশ্ব ফুটবলের পরিচিত মুখ ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, মার্তিনেল্লি, ব্রুনো গিমারায়েস ও মারকিনিওস।

/জেএইচ/