সাফ মূল লক্ষ্য তবে আসিয়ান কাপে ম্যাচ জিততে চাই: জামাল ভূঁইয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফিফা আসিয়ান কাপে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, প্রতিপক্ষরা শক্তিশালী হলেও নিজেদের ওপর পূর্ণ আস্থা রয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের।
এক মাস পর শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য আসিয়ান কাপের এই ম্যাচগুলোকে প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছেন দলের কোচ ও অধিনায়ক। তবে প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হলেও জয়ের ক্ষুধা যে বিন্দুমাত্র কম নয়, সেটি স্পষ্ট করেছেন জামাল ভূঁইয়া।
জামাল বলেন, ‘সফল হতে হলে আপনি প্রতিযোগিতা করতে চাইবেন, ভালো ম্যাচ খেলতে চাইবেন। অবশ্যই, কোচ যেমন বলেছেন, এটি আমাদের জন্য একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট, কারণ এক মাসের মধ্যে আমাদের ‘সাফ’ টুর্নামেন্ট রয়েছে, যা আমাদের মূল লক্ষ্য। তবে অবশ্যই, একটি দল হিসেবে আমরা প্রতিযোগিতা করতে চাই এবং যদি আমরা কয়েকটি পয়েন্ট পেতে পারি বা এক-দুটি ম্যাচ জিততে পারি, তবে তা আমাদের জন্য খুবই সফল একটি সফর হবে।’
ফিফা আসিয়ান কাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। বাংলাদেশের তিনটি ম্যাচই হবে জাকার্তার ৭৭ হাজার দর্শক ধারণক্ষমতার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।