শিরোনাম

বিশ্বকাপে কেপ ভার্দের প্রথম গোল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে কেপ ভার্দের প্রথম গোল
বিশ্বকাপে কেপ ভার্দের প্রথম গোলদাতা কেভিন পিনার পেছনে সতীর্থদের দৌড়

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনকে রুখে দিয়েছিল কেপ ভার্দে। সেদিন তারা গোল হজমও করেনি, প্রতিপক্ষের জালেও গোল দেয়নি। আজ দ্বিতীয় ম্যাচে উরগুয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে গোল দেওয়ার পর হজমও করেছে। প্রথমার্ধ শেষে ২-১ গোলে এগিয়ে উরুগুয়ে।

মায়ামি স্টেডিয়ামে ২১ মিনিটে ফ্রি–কিক থেকে গোল করেন কেপ ভার্দের কেভিন পিনা। কেপ ভার্দের এটাই প্রথম গোল বিশ্বকাপে। জনসংখ্যার হিসাবে বিশ্বকাপে অংশ নেওয়া দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ তারা। কেপ ভার্দের ডিফেন্সিভ মিডফিল্ডার কেভিন পিনা—আফ্রিকার তৃতীয় খেলোয়াড় হিসেবে সরাসরি ফ্রি–কিক থেকে গোল করলেন।

এর আগে বড় টুর্নামেন্টে উরুগুয়ে সর্বশেষ সরাসরি ফ্রি–কিক থেকে গোল হজম করেছিল ২০০৭ কোপা আমেরিকায় ভেনেজুয়েলার বিপক্ষে।

৪৪ মিনিটে বক্সে উড়ে আসা বলে হেড করার চেষ্টা করেন দুই দলের দুই খেলোয়াড়। কেউই বলে ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেননি। বলটি কেপ ভার্দের পোস্টে লেগে ফিরলেও ফিরতি বল জালে পাঠান উরুগুয়ে মিডফিল্ডার মাক্সিমিলিয়ানো আরাউহো। তাতে সমতায় ফেরে উরুগুয়ে।

যোগ করা সময়ের ৬ মিনিটে সতীর্থের হেড থেকে পায়ের টোকায় গোল করেন উরুগুয়ে মিডফিল্ডার আগুস্তিন কানোবিও।

/টিই/