বিশ্বকাপ জয়ই ব্রাজিলের একমাত্র লক্ষ্য: ভিনিসিয়ুস

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ক্লাব ফুটবলে অনেক ট্রফি জিতলেও ব্রাজিলের জার্সিতে এখনো বড় কোনো সাফল্য পাননি ভিনিসিয়ুস জুনিয়র। তবে অতীতের ব্যর্থতা ও সমালোচনাকে পেছনে ফেলে সেলেসাওদের এ তারকা ফরোয়ার্ডের চোখ এখন শুধুই সোনালী ট্রফিতে। ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলনে দৃঢ় কণ্ঠে ভিনিসিয়ুস জানিয়ে দিয়েছেন, এবার বিশ্বকাপ জয়ই ব্রাজিলের একমাত্র লক্ষ্য।
আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে রিয়াল মাদ্রিদের এ তারকা বলেন, তারা এখানে কেবল অংশ নিতে আসেননি, এসেছেন চ্যাম্পিয়ন হতে। নিজেদের বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে দাবি করে তিনি জানান, স্কোয়াডে দুর্দান্ত সব ফুটবলার রয়েছেন এবং গত কয়েক মাসে দল হিসেবে তারা অনেক উন্নতি করেছেন। অতীতের কোপা আমেরিকা জয় কিংবা আগের বিশ্বকাপে কে ফাইনাল খেলেছে, তা এখন আর বিবেচ্য নয়। শনিবারের ম্যাচ থেকেই নতুন এক মিশন শুরু করতে চায় সেলেসাওরা।
ভিনিসিয়ুসের মতে, গত চার বছর ছিল দলের জন্য একটি বড় শিক্ষণীয় সময়। কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নেওয়ার ধাক্কা তাদের আরও পরিণত করেছে। বিশ্বমঞ্চে যেকোনো ছোট ভুল বা অসতর্কতা যে ভাগ্য নির্ধারণ করে দিতে পারে, তা তারা উপলব্ধি করেছেন। তাই এবার শেষ মিনিট পর্যন্ত শতভাগ প্রস্তুত থাকার প্রত্যয় জানান তিনি। এছাড়া রেফারিং ও খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে প্রবেশসংক্রান্ত জটিলতা নিয়ে মাঠের বাইরের বিতর্ক প্রসঙ্গে ফুটবলকে সবার জন্য উন্মুক্ত রাখার আহ্বান জানান ভিনিসিয়ুস। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।
অবশ্য প্রথম ম্যাচের প্রতিপক্ষ মরক্কোকে বেশ সমীহ করছেন ভিনিসিয়ুস। কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর দলে বিশ্বমানের ফুটবলার রয়েছেন এবং আধুনিক ফুটবলে তারা শক্তিশালী প্রতিপক্ষ। টানা দুই আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া ব্রাজিলের জন্য প্রথম ম্যাচটি সহজ হবে না। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে ফুটবল দুনিয়ার শীর্ষে ফিরতে ব্রাজিল পুরোপুরি প্রস্তুত বলে বুকভরা আত্মবিশ্বাস প্রকাশ করেন এ তারকা।

ব্রাজিল জেতার জন্য লড়বে: আনচেলত্তি