শিরোনাম

ফ্লাইট জটিলতায় ইতালিতে আটকা বাংলাদেশি ফুটবলার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ফ্লাইট জটিলতায় ইতালিতে আটকা বাংলাদেশি ফুটবলার
কাজেম শাহ

কানাডা থেকে দেশে আসার পথে ইতালির রোমে ফ্লাইট জটিলতায় আটকা পড়েছেন বাংলাদেশের ফুটবলার কাজেম শাহ। কাজেমের সাথে তার বাবা সাবেক ক্রিকেটার হালিম শাহ, মা এবং বোনও আছেন।

২৫৬ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘বিজি ৩০৬’ ফ্লাইটটি স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টার দিকে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে জ্বালানি নেওয়ার উদ্দেশ্যে শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ফ্লাইটটি ইতালির ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। তবে রিফুয়েলিং শেষে ফের উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময়ই উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।

আজ শনিবার (৮ আগস্ট) ইতালির রোম থেকে কাজেমের বাবা হালিম শাহ সংবাদমাধ্যমকে বলেন, টরেন্টো থেকে বাংলাদেশ বিমানে রোমে আসার পর বিমানে আট ঘণ্টা বসে থাকতে হয়েছে। বিমানের জটিলতার কারণে পরবর্তীতে আমাদের হোটেলে স্থানান্তর করা হয়।

তিনি আরও বলেন, কানাডিয়ান পাসপোর্ট থাকায় আমরা হোটেল পেয়েছি। যাদের সেনজেন ভিসা নেই বা কানাডা, আমেরিকার পাসপোর্ট নেই জানি না তাদের কি অবস্থা। রোম থেকে ঢাকায় কখন পৌঁছাতে পারবো জানি না।

/টিই/