অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের দুই খেলোয়াড়ের অভিষেক

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের দুই খেলোয়াড়ের অভিষেক
ব্রাজিল ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তি

বিশ্বকাপের পর নতুন চ্যালেঞ্জে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই প্রীতি ম্যাচের পর ভারতের মুখোমুখি হবে সেলেসাওরা। নতুন প্রজন্মের খেলোয়াড়দের যাচাই করে ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপের জন্য দল গড়ে তোলার কাজ শুরু করেছেন কোচ কার্লো আনচেলত্তি। সেই পরিকল্পনার প্রথম পরীক্ষায় অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশও ঘোষণা করে দিয়েছেন এই ইতালিয়ান কোচ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টাউনসভিলে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ ঘোষণা করেন আনচেলত্তি। ম্যাচটা মাঠে গড়াবে বাংলাদেশ সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায়।

এই ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হবে সেন্টারব্যাক ভিতর রেইস ও রাইটব্যাক মাতেউজিনহোর। তরুণদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে আনচেলত্তির পরিকল্পনার অংশ হিসেবেই তাদের একাদশে রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ আনচেলত্তি বলেন, ‘আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি ফিফা উইন্ডো। আমাদের নতুন খেলোয়াড় আছে, তরুণ খেলোয়াড় আছে। আমরা নতুন কোনো প্রকল্প শুরু করছি না; গত এক বছরে যে কাজ করেছি, সেটিই চালিয়ে যাচ্ছি এবং উন্নতি করার চেষ্টা করছি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশ: হুগো সুজা, মাতেউজিনহো, মারকিনিওস, ভিটর রেইস, দগলাস সান্তোস, দানিলো সান্তোস, ব্রুনো গুইমারেস, রাফিনহা, এস্তেভাও, এনদ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।

/টিই/