অভিনেতা সোহেল খান মারা গেছেন

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
অভিনেতা সোহেল খান মারা গেছেন
সোহেল খান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। তার বয়স হয়েছিলো ৫৫ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোহেল রানা শুটিংয়ের কাজে বগুড়ায় ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া সিএমএইচে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শুটিং ইউনিটের সদস্যরা জানান, সোহেল রানা সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন। তাকে ডাকতে গিয়ে গিয়ে ইউনিটের একজন সদস্য অভিনেতাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি চিৎকার করলে অন্যরাও ছুটে আসেন। পরে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

/জেএইচ/