জাকার্তায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ফিফা আসিয়ান কাপ মিশনে অংশ নিতে আগেই ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবার দলের সঙ্গে যোগ দিলেন ইংলিশ ক্লাব শেফিল্ডে খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
দলের সঙ্গে অনুশীলন করতে মুখিয়ে আছেন হামজা চৌধুরী। ফিফার নতুন এই আসরে হামজা লাল-সবুজ জার্সিতে নিজের সামর্থ্যের প্রমাণ দেবেন এবং দেশের ফুটবলে আরও একটি নতুন অধ্যায়ের সূচনা করবেনএমনটাই প্রত্যাশা ভক্তদের।
আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপের মর্যাদাপূর্ণ এই আসরে নিজেদের অভিযান শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।
বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
আসন্ন এই টুর্নামেন্টের জন্য ঘোষিত ২৩ সদস্যের বাংলাদেশ দলে এবার নতুন চমক হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ, জিদান আলেকজান্ডার ইউসুফ এবং শুকি ইতফুসা।

প্রিমিয়ার লিগে অনন্য কীর্তি হলান্ডের