মেসি অবসর নেয়ার আগ পর্যন্ত ব্যালন ডি’অরের দাবিদার: রোমেরো

সিজেডএন স্পোর্টস ডেস্ক

এবারের ব্যালন ডি’অর উঠবে কার হাতে তা জানতে অপেক্ষা করতে হবে ২৬ অক্টোবর পর্যন্ত। তবে ব্যালন ডি’অর নিয়ে নিজের পছন্দের কথা জানালেন আর্জেন্টাইন তারকা ক্রিস্টিয়ান রোমেরো। তার মতে, লিওনেল মেসি অবসর নেয়ার আগ পর্যন্ত বিশ্বের সেরা খেলোয়াড়ের স্বীকৃতির দাবিদার তিনিই।
ব্যালন ডি’অর কার হাতে ওঠা উচিত, এমন প্রশ্নের জবাবে রোমেরো বলেন, ‘ব্যালন ডি’অর লিও মেসিরই পাওয়া উচিত। সে অবসর না নেয়া পর্যন্ত বিষয়টি পরিষ্কার।’
মেসির খেলোয়াড়ি সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিত্বের প্রশংসা করেন রোমেরো। তিনি বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে তিনি কী এবং ক্যারিয়ারে কী অর্জন করেছেন, সেটি বাদ দিলেও তিনি এখনও বিশ্বের সেরা। আরও বড় বিষয় হলো, আমি তার সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করেছি। তার মধ্যে এমন এক ধরনের বিনয় আছে, যা খুব কম মানুষের মধ্যে দেখা যায়।’
মেসির বিদায় নিয়েও আবেগঘন মন্তব্য করেন রোমেরো। তিনি বলেন, মেসির বিদায় হবে ‘সুন্দর’ একটি মুহূর্ত।
ব্যালন ডি’অর পুরস্কারটির ভবিষ্যৎ নির্বাচন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন রোমেরো। মেসি অবসর নেয়ার পর পুরস্কারটি কার হাতে উঠবে, তা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘মেসি যখন ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নেবে, তখন দেখতে হবে তারা ব্যালন ডি’অর কাকে দেয়। যে খেলোয়াড়ের মার্কেটিং শক্তি সবচেয়ে বেশি, তাকেই হয়তো দেয়া হবে। কারণ শেষ পর্যন্ত বিষয়টি অনেকটা সেদিকেই যায়।’

আর্জেন্টিনার সঙ্গে চুক্তি বাড়াতে রাজি হয়েছেন স্কালোনি