আর্জেন্টিনার সঙ্গে চুক্তি বাড়াতে রাজি হয়েছেন স্কালোনি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বৈঠক করেছেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। বৈঠকের বিষয় ছিল লিওনেল মেসি পরবর্তী আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যৎ এবং কোচের চুক্তি নবায়ন।
লাতিন আমেরিকার ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘ডি স্পোর্টস’ এর তথ্য অনুযায়ী, এএফএ-র সঙ্গে চুক্তি বাড়াতে রাজি হয়েছেন ৪৮ বছর বয়সী স্কালোনি। তবে আর্থিক বিষয়গুলো নিয়ে চূড়ান্ত আলোচনা বাকি।
সম্ভাব্য চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে পরবর্তী দুই বছরের জন্য (কোপা আমেরিকা পর্যন্ত) দায়িত্ব সামলাবেন স্কালোনি। তবে এই চুক্তিতে একটি বিশেষ শর্ত থাকছে, যার মাধ্যমে চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আরও দুই বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে।
ডি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, রোজারিওতে অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচ পর্যবেক্ষণ শেষে স্কালোনি এএফএ নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন।
এর আগে ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে হারের পর কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। পরবর্তীতে নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত থাকার কথা বললেও ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রেখেছেন।

নতুনদের আগমনে দলের ভেতরে প্রতিযোগিতা বাড়বে: শমিত সোম