আলজেরিয়াকে হারিয়ে শাপমোচন আর্জেন্টিনার

সিজেডএন স্পোর্টস ডেস্ক

কানসাস সিটিতে বুধবার (১৭ জুন) সকালে আলজেরিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে প্রথম ম্যাচে হেরে যাওয়ার অভিশাপ থেকে মুক্ত হলো আর্জেন্টিনা। লিওনেল মেসির রেকর্ডগড়া হ্যাটট্রিকে লিওনেল স্কালোনির দল দাপুটে জয়ই তুলে নেয়। আর এ জয়ে আলবিসেলেস্তে সমর্থকদের মন থেকে ‘ওপেনিং ম্যাচ ফোবিয়া’র পুরোনো ভয়ও উড়িয়ে দিয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে পরের আসরের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ার যে কালো অধ্যায় আর্জেন্টিনাকে তাড়িয়ে বেড়াচ্ছিল, আলজেরিয়াকে হারানোর মাধ্যমে তার অবসান ঘটল।
১৯৭৮ সালে ঘরের মাঠে প্রথম বিশ্বকাপ জেতার পর ১৯৮২ আসরের উদ্বোধনী ম্যাচেই বেলজিয়ামের কাছে ১-০ গোলে হেরে বসেছিল আর্জেন্টিনা। এরপর ১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে দ্বিতীয় শিরোপা জয়ের পরও একই ভাগ্যবরণ করতে হয় তাদের। ১৯৯০ আসরের প্রথম ম্যাচে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরে স্তব্ধ হয়েছিল ফুটবল বিশ্ব।
২০২২ সালে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার যাত্রাতেও প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে চরম খাদের কিনারায় চলে গিয়েছিল তারা। ফলে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ভক্তদের মনে সেই পুরোনো শঙ্কা কিছুটা হলেও ভর করেছিল। তবে এবার আর কোনো অঘটন ঘটতে দেননি মেসিরা। প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচসেরার রেকর্ড মেসির 