শিরোনাম

বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচসেরার রেকর্ড মেসির

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচসেরার রেকর্ড মেসির
ম্যাচসেরার পুরস্কার হাতে লিওনেল মেসি।

প্রতিটি বিশ্বকাপ নতুন নতুন তারকার আত্মপ্রকাশের মঞ্চ। কিন্তু গত দুই দশক ধরে একই ভাবে খেলে যাচ্ছেন লিওনেল মেসি। সময়ের সঙ্গে সঙ্গে অনেকের ধার কমলেও, আর্জেন্টাইন এ মহাতারকা যেন দিন দিন আরও ক্ষুরধার হয়ে উঠছেন। ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপে এসে তিনি আবারও প্রমাণ করলেন, কেন ফুটবল দুনিয়া তাকে আলাদা চোখে দেখে।

আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে মেসি ম্যাচসেরার পুরস্কার নিজের করে নিয়েছেন। এর মাধ্যমে বিশ্বকাপে নিজের ১২তম ‘ম্যান অব দ্য ম্যাচ’ ট্রফিটি উঁচিয়ে ধরলেন আলবিসেলেস্তে অধিনায়ক। ২০২২ কাতার বিশ্বকাপেই সবচেয়ে বেশি ম্যাচসেরা হওয়ার রেকর্ডটি এককভাবে নিজের করে নিয়েছিলেন তিনি।

বিশ্বকাপের মঞ্চে মেসির এ কীর্তি তাকে সমসাময়িক অন্য সব ফুটবলারদের চেয়ে অনেকখানি এগিয়ে দিয়েছে। তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো এখন পর্যন্ত ৭টি ম্যাচে সেরা খেলোয়াড় হয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। এছাড়া ডাচ উইঙ্গার আরিয়ান রোবেন পেয়েছেন ৬টি ম্যাচসেরার পুরস্কার। তালিকায় এর পরেই রয়েছেন বিশ্বকাপে ৫টি করে ম্যাচসেরার পুরস্কার পাওয়া কিলিয়ান এমবাপ্পে, লুকা মদ্রিচ এবং লুইস সুয়ারেজ।

/এমএকে/