ভিনিসিয়ুসের জন্য বাড়তি অর্থ খরচে প্রস্তুত আর্সেনাল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের নতুন চুক্তি নিয়ে অনিশ্চয়তার সুযোগ নিতে প্রস্তুত ইংলিশ ক্লাব আর্সেনাল। ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনির সঙ্গে রিয়ালের বর্তমান চুক্তির মেয়াদ আছে আর মাত্র এক বছর।
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুসের মতো একজন খেলোয়াড়কে দলে আনতে বিপুল অঙ্কের ব্যয় মেনে নিয়েছে আর্সেনালের মালিকপক্ষ ও ক্লাব পরিচালনা পর্ষদ। তবে ভিনিসিয়ুসের সঙ্গে এখনো আর্সেনালের ব্যক্তিগত চুক্তি হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়, রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন না হলে আর্সেনালে যোগ দেওয়ার বিষয়টি ভিনিসিয়ুসের কাছে আকর্ষণীয়। তিনি যদি আর্সেনালে যেতে চান, তাহলে ব্যক্তিগত শর্তে সমঝোতা হওয়া প্রত্যাশিত।
রিয়ালে ভিনিসিয়ুসের চুক্তি নবায়নে মূল জট তৈরি হয়েছে আর্থিক দাবিকে ঘিরে। ভিনি বছরে প্রায় ৩ কোটি ইউরো সমমূল্যের প্যাকেজ চান। এই দাবির পেছনে রয়েছে সতীর্থ কিলিয়ান এমবাপ্পের পারিশ্রমিকের বিষয়টি। তবে রিয়াল মাদ্রিদ ভিনিসিয়ুসের এই দাবি মেনে নিতে অনাগ্রহী।

আবারও সাফ সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন