আবারও সাফ সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আবারও সাফ সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন
দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজের কর্তৃত্ব ধরে রাখলেন কাজী সালাহউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বিদায় নিলেও দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজের কর্তৃত্ব ধরে রাখলেন কাজী সালাহউদ্দিন। শনিবার (১ আগস্ট) ভুটানের থিম্পুতে আয়োজিত সাফের কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সংস্থাটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের এই সাবেক তারকা ফুটবলার।

২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বাফুফেতে ১৬ বছরের দীর্ঘ অধ্যায়ের ইতি টানেন সালাউদ্দিন। বাফুফেতে না থাকলেও ২০০৯ সাল থেকে টানা ১৭ বছর সাফের শীর্ষ পদটি ঠিকই ধরে রাখলেন তিনি।

সাফের গঠনতন্ত্র সংশোধন করে বয়সসীমা (৭০ বছর) ও সর্বোচ্চ দুই মেয়াদের বাধ্যবাধকতা তুলে নেওয়ার পরই সালাউদ্দিনের পুনঃনির্বাচনের পথ পরিষ্কার হয়ে যায়।

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাফুফের বর্তমান কমিটি তাকে সমর্থন দেওয়ার পক্ষে ছিল না। তবে সালাউদ্দিন বাফুফের সমর্থনের অপেক্ষায় না থেকে নেপাল ও ভুটান ফুটবল ফেডারেশনের প্রস্তাব ও সমর্থনে নিজ প্রার্থিতা নিশ্চিত করেন। একক প্রার্থী হওয়ায় আগেই তার জয় নিশ্চিত ছিল, থিম্পুতে সেটি স্রেফ আনুষ্ঠানিকতা পেল।

/টিই/