মায়ের মৃত্যুতে ফ্রান্সে ফিরে যাচ্ছেন কোচ দেশম

সিজেডএন স্পোর্টস ডেস্ক

মায়ের মৃত্যুর কারণে ফ্রান্সে ফিরে যাচ্ছেন দলটির কোচ দিদিয়ের দেশম। বোস্টনে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় নরওয়ের মুখোমুখি হবে ফ্রান্স। ‘আই’ গ্রুপের এই ম্যাচে ফ্রান্সের ডাগআউটে থাকতে পারবেন না দেশম।
ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক বিবৃতিতে এই খবর জানায়। বিবৃতিতে ফেডারেশন জানায়, ‘আগামী শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না দিদিয়ে দেশম।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘(মঙ্গলবার) সকালে কোচ তার মায়ের মৃত্যুর বেদনাদায়ক খবরটি পান। শেষকৃত্যে অংশ নিতে তিনি ফ্রান্সে ফিরে যাবেন।’
‘আই’ গ্রুপে দুটি করে ম্যাচ খেলে ফ্রান্স ও নরওয়ের সমান ৬ করে পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ফরাসিরা। ম্যাচটি ড্র করলেও এমবাপ্পেরা হবেন গ্রুপসেরা। এই গ্রুপের অপর দুই দল সেনেগাল ও ইরাক কোনো পয়েন্ট পায়নি।

নিজেকে ফিরে পেলেন রোনালদো, পর্তুগালের ‘ফাইভ স্টার’