শিরোনাম

নিজেকে ফিরে পেলেন রোনালদো, পর্তুগালের ‘ফাইভ স্টার’

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নিজেকে ফিরে পেলেন রোনালদো, পর্তুগালের ‘ফাইভ স্টার’
উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছেন রোনালদো

বিশ্বকাপে ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্স করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি, এমবাপ্পে, হলান্ডরা গোল করে এগিয়েও গেছেন, প্রশ্ন উঠছিলো রোনালদো কি তবে ফুরিয়ে গেছেন। তবে ‘কে’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই নিজেকে ফিরে পেলেন সিআরসেভেন। উজবেকিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই রোনালদো করেছেন জোড়া গোল। শেষ পর্যন্ত পর্তুগাল ম্যাচটা জিতেছে ৫-০ ব্যবধানে।

৪১ বছর বয়সী রোনালদোর এই ম্যাচের পরিসংখ্যান দারুণ। দলের হয়ে সবচেয়ে বেশি শট নিয়েছেন তিনি। ৭ শটের দুটিতে এসেছে গোল। ডুয়েল জিতেছেন ৩টি। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী গোলদাতার তালিকায় দুই নম্বরে তিনি। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড় হওয়ার পথে ভেঙেন লিওনেল মেসির রেকর্ড।

ম্যাচের পঞ্চম মিনিটে পর্তুগালের দুর্দান্ত এক আক্রমণে সুযোগ পেয়ে যান রোনালদো। বাঁ দিক থেকে নুনো মেন্দেসের ক্রস। দূরের পোস্টে ফাঁকা জায়গা পেয়েছিলেন রোনালদো। কিন্তু তিনি ঠিকমতো পা লাগাতে পারেননি বলে। ষষ্ঠ মিনিটেই গোল করেন রোনালদো। তাতে প্রথম পুরুষ ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য কীর্তি গড়েন।

পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল এখন রোনালদোর। ইউসেবিওর ৯ গোল ছাড়িয়ে রোনালদোর গোল হলো ১০টি।

১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। ফ্রি কিক থেকে নুনো মেন্দেস বাঁ পায়ের নিচু শটে স্কোর ২-০ করেন। ২৯ মিনিটে পর্তুগালের জালে বল পাঠিয়েছিল উজবেকিস্তান। ২০ গজ দূর থেকে শট নেন উজবেকিস্তানের আজিজ গানিয়েভ। পরে ভিএআর সিদ্ধান্তে বাতিল হয় গোল। গোল করার আগে পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কানসেলোকে ফাউল করায় বাতিল হয় সেটি।

৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে ম্যাচে নিজের দ্বিতীয় ও পতুর্গালের তৃতীয় গোলটি করেন রোনালদো। এই গোলে পর্তুগালের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল এখন রোনালদোর। ইউসেবিওর ৯ গোল ছাড়িয়ে রোনালদোর গোল হলো ১০টি। পর্তুগালের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে তার গোল হলো ১৪৫টি।

দ্বিতীয়ার্ধে শুরুতে জোয়াও কানসেলো ও পেদ্রো নেতোকে তুলে নেলসন সেমেদো এবং ফ্রান্সিসকো কনসেইসাওকে বদলি হিসেবে নামান পর্তুগাল কোচ। ৬০ মিনিটে কর্নার থেকে বক্সে জটলার ভেতরে রোনালদো ও উজবেকিস্তান ডিফেন্ডারের গা ছুঁইয়ে বল জালে জড়ায়। উজবেকিস্তানের গোলকিপার আবদুভোহিদ নেমাতভের আত্মঘাতী গোল।

৭৫ মিনিটে উজবেক গোলকিপার নেমাতভের শট রোনালদোর গায়ে লেগে বক্সেই ছিল, বল আবার ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শট নিয়েছিলেন রোনালদো। নেমাতভ দারুণভাবে ঠেকান। না ঠেকালে হ্যাটট্রিক হয়ে যেত রোনালদোর!

রোনালদো আর গোল না পেলেও তার দল ঠিকই করেছে। ৮৭ মিনিটে রাফায়েল লেয়াও গোল করলে ৫-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় রবার্তো মার্তিনজের দলের।

পুরো ম্যাচে ৬৬ শতাংশ সময় বল দখলে ছিল পর্তুগালের। তাদের ১৭ শটের ৯টি ছিল লক্ষ্যে। পাঁচ গোলের পর পর্তুগালের এই জয়কে ‘ফাইভ স্টার’ বলাই যায়।

দুই ম্যাচ শেষে ‘কে’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল। উজবেকিস্তান কোনো পয়েন্ট পায়নি। একটি করে ম্যাচ খেলে কলম্বিয়া ৩, ডিআর কঙ্গোর পয়েন্ট ১।

/টিই/