হ্যাটট্রিক ও রেকর্ডে বিশ্বকাপ শুরু মেসির

সিজেডএন স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার মিশনে প্রথম ম্যাচটি অবিস্মরণীয় রূপে রাঙালেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দেখা মিলল আর্জেন্টাইন তারকার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকের। মেসির জাদুকরী কীর্তিতে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের আধিপত্যের জানান দিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই চড়াও হয়ে খেলা আর্জেন্টিনার হয়ে প্রথমার্ধেই একবার বল জালে পাঠিয়েছিলেন মেসি, তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। অবশ্য এর কিছুক্ষণ পরই, ম্যাচের ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত শটে দলকে প্রথম লিড এনে দেন তিনি। এরপর ৬০ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করার পাশাপাশি ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের ৭৬ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ, যা মেসিকে এনে দেয় ঐতিহাসিক হ্যাটট্রিক। মাঝমাঠ থেকে নিজেই এ আক্রমণের সূচনা করেন তিনি। বাম প্রান্তে থাকা নিকোলাস গঞ্জালেসকে পাস দিয়েই বিদ্যুৎ গতিতে বক্সের কিনারায় চলে যান মেসি। গঞ্জালেজের নিখুঁত ফিরতি পাস ধরে মাত্র এক টাচে বল নিয়ন্ত্রণে নিয়ে চমৎকার ফিনিশিংয়ে গোলটি করেন এ আর্জেন্টাইন জাদুকর। নান্দনিক এ গোলের মধ্য দিয়েই পূর্ণ হয় মেসির হ্যাটট্রিক।
মেসি এদিন গড়েছেন একাধিক রেকর্ড। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সী গোলদাতার পাশাপাশি বেশি বয়সী গোলদাতাও এখন মেসি। নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলা মেসি পাঁচ বিশ্বকাপে গোল করার কীর্তি গড়লেন। ক্রিশ্চিয়ানো রোনালদোরও পাঁচ বিশ্বকাপে গোল করার রেকর্ড রয়েছে। ম্যাচে হ্যাটট্রিক করে মেসি ছুঁয়েছেন জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার করা সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড। এছাড়াও রোনালদোর আরও একটি রেকর্ড ভেঙেছেন মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিক করার রেকর্ডও এখন মেসির। ৩৮ বছর ৩৫৭ দিনে হ্যাটট্রিক করলেন তিনি। যেখানে রোনালদো হ্যাটট্রিক করেছিলেন ৩৩ বছর বয়সে।

হলান্ড ‘শো’তে ইরাককে হারালো নরওয়ে