হলান্ড ‘শো’তে ইরাককে হারালো নরওয়ে

হলান্ড ‘শো’তে ইরাককে হারালো নরওয়ে
সিজেডএন স্পোর্টস ডেস্ক

শক্তি, সামর্থ, স্কোয়াড গভীরতা আর সাম্প্রতিক ফর্ম সব দিক থেকেই নরওয়ে এগিয়ে ইরাকের চেয়ে। মাঠেও দেখা গেলো নরওয়ের দাপট। ‘আই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নরওয়ে ৪-১ গোলে হারিয়েছে ইরাককে। আর্লিং হলান্ড করেছেন জোড়া গোল।
যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের জিলেট স্টেডিয়ামে প্রথমার্ধেই হয়েছে তিন গোল। এই ম্যাচে নজর ছিল নরওয়ের স্ট্রাইকার হলান্ডের দিকে। বিশ্বকাপের বাছাইপর্বে ১৬ গোল করেছিলেন, জাতীয় দলের জার্সিতে তার রেকর্ডটাও অবিশ্বাস্য। কিন্তু এবারই প্রথম খেলছেন বিশ্বকাপে। নিজের বিশ্বকাপ অভিষেকটা ভালোভাবেই রাঙালেন ম্যানচেস্টার সিটিকে খেলা এই স্ট্রাইকার।
ম্যাচের ২৯ মিনিটে বাঁ প্রান্তে ডেভিড মোলারের দেওয়া ক্রসে পা ছুঁইয়ে গোল করেন হলান্ড। তবে ১০ মিনিট পরই সমতায় ফেরে ইরাক। ৩৯ মিনিটে বাঁ-প্রান্ত থেকে আমির আল আম্মারির ক্রসে লাফিয়ে হেডে গোল করেন ইরাকের স্ট্রাইকার আইমেন হুসেইন।
গোল হজমের ৪ মিনিটে পর আবারও দলকে এগিয়ে দেন হল্যান্ড। দৌড়ে আসা হলান্ডের সামনে থেকে বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে ভুল করেন ইরাকের গোলকিপার জালাল হাসান। তার শট হলান্ডের পায়ে লেগে জালে জড়ায়। জাতীয় দলের হয়ে ৫১ ম্যাচে হলান্ডের গোল হলো ৫৭টি।
দ্বিতীয়ার্ধে প্রথম দশ মিনিটে বলার মতো তেমন কোনো আক্রমণ করেনি নরওয়ে। ৫৭ মিনিটে কর্নার পায় তারা। তবে গোল মেলেনি। ৬০ মিনিট থেকে ৬৫ মিনিটে বেশ কয়েকবার নরওয়ের অর্ধে বল নিয়ে যান ইরাকের খেলোয়াড়রা। তবে গোল পাননি।
৭৬ মিনিটে তৃতীয় গোল পায় নরওয়ে। গোলটি করেন লিও স্কিরি অস্টিগার্ড। যোগকরা সময়ের শেষ মুহূর্তে ব্যবধান আরও বাড়ে। তবে ম্যাচে নরওয়ের চতুর্থ গোলটি হয় আত্মঘাতী।

আলজেরিয়ার বিপক্ষে একাদশে মেসি, নেই আলভারেজ