নকআউটে ব্রাজিলের সামনে জাপান, গ্রুপসেরা নেদারল্যান্ডস পেলো মরক্কোকে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

সুইডেনের সামনে সুযোগ ছিল দ্বিতীয় হয়ে নকআউট পর্বে ওঠার। সেটি হলে তারা পরের রাউন্ডে খেলতো ‘সি’ গ্রুপের সেরা ব্রাজিলের বিপক্ষে। তবে সেটি হয়নি। গ্রুপ পর্বে জাপান-সুইডেন ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। তাতে ‘এফ’ গ্রুপ থেকে ৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়ে নকআউটে উঠেছে এশিয়ার দেশ জাপান।
ডালাসে ম্যাচের ৫৬ মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপান। ৬ মিনিট পর অ্যান্থনি এলাঙ্গার গোলে সমতায় ফেরে সুইডেন।
ধারণা করা হচ্ছিলো ‘এফ’ গ্রুপের সেরা হবে নেদারল্যান্ডস। হয়েছেও তাই। নেদারল্যান্ডস ৩-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। মোট ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে শেষ ৩২-এ নেদারল্যান্ডস মুখোমুখি হবে মরক্কোর।
প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল ডাচরা। কানসাস সিটিতে ম্যাচের ৩ মিনিতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় ডাচরা। আত্মঘাতী গোলটি করেন তিউনিসিয়ার এলিয়েস স্খিরির। ৭ মিনিটে দলের দ্বিতীয় গোলটি ডাচ ফরোয়ার্ড ব্রায়ান ব্রবির। শুরুতেই যেন তিউনিশিয়ার হারের গল্প লেখা হলো। তবে না, ৫৪ মিনিটে হেডে এক গোল কমিয়ে ম্যাচ জমানোর ইঙ্গিত দিল ফরোয়ার্ড হাজেম মাসতৌরি। তবে ওইটুকুই। পরে আরেকটি গোল হজম করে ৩-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ শেষ হয় তিউনিসিয়ার। বিপরীতে ‘এফ’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউটের টিকিট কাটলো নেদারল্যান্ডস।
চার পয়েন্ট পাওয়া সুইডেনের সুযোগ অবশ্য শেষ হয়ে যায়নি। সেরা তৃতীয় দলের একটি হয়ে নকআউটে যাওয়ার পথে আছে তারা।

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের চমক, প্রথমবার নকআউটে আইভরি কোস্ট