জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের চমক, প্রথমবার নকআউটে আইভরি কোস্ট

সিজেডএন স্পোর্টস ডেস্ক

জার্মানি আগেই নিশ্চিত করেছিল নকআউট রাউন্ডে খেলা। আর ইকুয়েডরকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই। তবে চারবারের বিশ্ব চ্যাম্পিয় দলকে হারানো তো আর সহজ কথা নয়। ম্যাচে শুরুতে পিছিয়েও পরে ইকুয়েডর। তবে ম্যাচের শেষ বাঁশি বাজতেই আবেগে চোখের পানি ফেললেন দক্ষিণ আমেরিকার দলটির খেলোয়াড়রা। এই কান্না খুশির কান্না।
ইকুয়েডর ২-১ গোলে হারিয়েছে জার্মানিকে। তাতে ২০ বছর পর দ্বিতীয়বার বিশ্বকাপের নকআউটে যাওয়ার পথে অনেকটা এগিয়ে গেছে তারা। ২০ বছর আগে জার্মানিতে হওয়া বিশ্বকাপে নকআউটে গিয়েছিল ইকুয়েডর। আর এবার জার্মানিকে হারিয়েই টুর্নামেন্টে টিকে রইলো তারা।
নিউ জার্সিতে ২ মিনিটে বক্সের ভেতর থেকে বাঁকানো শটে গোল করেন জার্মান ফরোয়ার্ড লিরয় সানে। ৯ মিনিটে দারুণ গোল ইকুয়েডর ফরোয়ার্ড নিলসন আনহুলোর। বক্সের ভেতর থেকে নেওয়া শটে পরাস্ত করেন জার্মান গোলকিপার নয়্যারকে। ৭৭ মিনিটে কর্নার থেকে বলে পা ছুইঁয়ে ইকুয়েডর ফরোয়ার্ড গঞ্জালো প্লাতা গোল করেন। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে ইতিহাসিক জয় পায় ইকুয়েডর।
জার্মানির বিপক্ষে এটিই তাদের প্রথম জয়। এই ম্যাচ হারের পরও গ্রুপসেরা জার্মানি।
গ্রুপের আরেক ম্যাচে আইভরি কোস্ট ২-০ ব্যবধানে হারিয়েছে কুরাসাওকে। এই জয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিলো আইভরি কোস্ট। ৭ মিনিটে নিকোলাস পেপের গোলে তারা এগিয়ে গেল ম্যাচে। বক্সের ভেতরে কুরাসাওয়ের বল ‘ক্লিয়ার’ করতে না পারার সুযোগ নিয়ে গোলটি করেন পেপে। ৬৪ মিনিটে ফরোয়ার্ড নিকোলাস পেপে ব্যবধান বাড়ান। ইব্রাহিম সানগারের পাস থেকে দ্বিতীয় গোলটি করেন পেপে।
‘ই’ গ্রুপে তিনটি করে ম্যাচ শেষে সমান ৬ করে পয়েন্ট জার্মানি ও আইভরি কোস্টের। তবে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপসেরা জার্মানি। আইভরি কোস্ট দ্বিতীয় স্থানে। জার্মানিকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে তিনে ইকুয়েডর। পরের রাউন্ডে তৃতীয় সেরা হয়ে যাওয়ার পথে এগিয়ে তারা। কুরাসাও এক পয়েন্ট নিয়ে শেষ করলো বিশ্বকাপ অভিযান।

প্রতিপক্ষ হিসেবে পরের রাউন্ডে কাকে চান আনচেলত্তি