ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমে কী হয়েছিল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা ফুটবল দলের ভেতরের পরিবেশ কি স্বাভাবিক ছিল? আলবিসেলেস্তেরা ফাইনাল হারার পর থেকে উঠছে এমন প্রশ্ন। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স করে ফাইনালে উঠেছিল দলটি। অথচ ফাইনালে একটিও শট অন টার্গেট নিতে পারেনি আর্জেন্টিনা।
ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ম্যাচ শুরুর আগের ড্রেসিং রুমের একটি ভিডিও। যেখানে দেখা গেছে, কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনার পর সতীর্থদের শান্ত করার চেষ্টা করছেন মেসি।
ভিডিওতে অধিনায়ককে বলতে শোনা যায়, ‘সবাই শান্ত হও, ভাইয়েরা। শান্ত থাকো, মাথা ঠান্ডা রাখো। আমরা শুধু খেলা নিয়ে ভাবি, ঠিক আছে? শান্ত থাকো।
যা ঘটেছে সব ভুলে যাও, সবকিছু ভুলে যাও। চলো আমরা কেবল খেলায় মনোনিবেশ করি।’
মাঠে একাধিক খেলোয়াড়ের হতাশাগ্রস্ত অভিব্যক্তি, মেসির আকুল বক্তব্য এবং পরবর্তীতে মাঠের পারফরম্যান্স; সব মিলিয়ে জোর গুঞ্জন ও একাধিক ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছে।
ফুটবলপ্রেমীদের মতে, ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে ড্রেসিংরুমে অপ্রত্যাশিত কিছু নিশ্চিতভাবে ঘটেছিল, যার প্রভাব পড়েছে তাদের খেলায়।
২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর দেশে যে উন্মাদনা তৈরি হয়েছিল, এবার রানার্সআপ হয়ে ফেরার চিত্রটি ঠিক তেমন না হলেও রাস্তায় নাচ, গান ও আতশবাজির ঝলকানিতে খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সমর্থকরা। তবে এই বহরে দলের কাণ্ডারি ও অধিনায়ক লিওনেল মেসি উপস্থিত ছিলেন না। মেসি ও ডি পল যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ফিরে যান।

জাতীয় পর্যায়ে সেরা ক্রীড়াবিদরা বিকেএসপিতে ভর্তির সুযোগ পাবে: প্রতিমন্ত্রী