শিরোনাম

সুইজারল্যান্ডের বিপক্ষে কাতারের জয় ১০০ ভাগ!

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সুইজারল্যান্ডের বিপক্ষে কাতারের জয় ১০০ ভাগ!
কাতার বনাম সুইজার‌ল্যান্ড

এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রবিবার রাত ১টায় মুখোমুখি হয়েছে কাতার ও সুইজার‌ল্যান্ড। ফিফা র‌্যাংকিংয়ে সুইজারল্যান্ড আছে ১৯ নম্বরে। কাতারের অবস্থান ৫৬ নম্বরে। ফুটবল ঐতিহ্যেও কাতারের চেয়ে সুইসরাই এগিয়ে।

কিন্তু যদি বলা হয় ফুটবলে সুইজারল্যান্ডের বিপক্ষে কাতারের জয় ১০০ ভাগ, পাঠক হয়তো হেসে উড়িয়ে দেবেন। তবু সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে কাতারের সমর্থকরা এই পরিসংখ্যান দেখে আশাবাদী হতেই পারেন।

এর আগে কাতার ও সুইজারল্যান্ড মাত্র একবারই মুখোমুখি হয়েছিল। সেটি ২০১৮ সালের নভেম্বরে। সেই ম্যাচে কাতার ১-০ ব্যবধানে হারিয়েছিল সুইজারল্যান্ডদের।

অবশ্য কাতারের বর্তমান ফর্ম খুব একটা আশা জাগাচ্ছে না। বিশ্বকাপের আগে শেষ দুই প্রীতি ম্যাচে জয় পায়নি এশিয়ার দলটি। এল সালভাদোরের সঙ্গে গোলশূন্য ড্র তার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরেছে ১-০ তে।

অপরদিকে সুইজারল্যান্ড বিশ্বকাপের আগে জর্ডানকে ৪-১ গোলে হারায়। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ ড্র করে তারা।

/টিই/