অস্ট্রিয়া ম্যাচের আগে স্বস্তিতে আর্জেন্টিনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ বিশ্বকাপ ম্যাচের আগে আর্জেন্টিনা দলে ফিরেছে স্বস্তি। ইনজুরি কাটিয়ে দলের তিন গুরুত্বপূর্ণ ফুটবলার লিয়ান্দ্রো পারেদেস, গঞ্জালো মন্তিয়েল ও নিকোলাস তাগলিয়াফিকো পুরোপুরি ফিট হয়ে উঠেছেন বলে নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনি।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২২ জুন) ডালাস স্টেডিয়ামে আয়োজিত ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ নিজেই এ সুখবরটি দেন। তিনি জানান, এ তিন খেলোয়াড়ের প্রত্যাবর্তন আলবিসেলেস্তেদের স্কোয়াডের গভীরতা বহুগুণ বাড়িয়ে দেবে। বিশেষ করে মাঝমাঠে পারেদেস এবং রক্ষণভাগে মন্তিয়েল ও তাগলিয়াফিকোর উপস্থিতি দলকে বাড়তি শক্তি জোগাবে। সংবাদ সম্মেলনে স্কালোনি ভক্তদের আরও আশ্বস্ত করে জানান, অধিনায়ক লিওনেল মেসিও সম্পূর্ণ সুস্থ এবং অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত।
তবে পূর্ণ শক্তির দল পেলেও প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না বিশ্বচ্যাম্পিয়নদের এ মাস্টারমাইন্ড। অস্ট্রিয়াকে কঠিন প্রতিপক্ষ উল্লেখ করে স্কালোনি বলেন, তাদের দলে বেশ কয়েকজন মানসম্মত খেলোয়াড় রয়েছে, যারা দারুণ প্রেসিং ফুটবল খেলে। বাছাইপর্বেও তারা চমৎকার পারফরম্যান্স দেখিয়েছে, তাই মাঠের লড়াইটা বেশ জমজমাট ও কঠিন হবে।

আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা