শিরোনাম

দেশে ফিরে রাজকীয় অভ্যর্থনা পেলেন কেপ ভার্দের ফুটবলাররা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
দেশে ফিরে রাজকীয় অভ্যর্থনা পেলেন কেপ ভার্দের ফুটবলাররা
বিমানবন্দরে কেপ ভার্দের ফুটবলারদের অভ্যর্থনা জানান সমর্থকরা

ফুটবল বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়ে দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলো কেপ ভার্দের ফুটবল দল। রবিবার (৫ জুলাই) দেশটির রাজধানী প্রেইয়াতে বিমান থেকে নামার পর সমর্থকরা ফুটবলারদের রাজকীয় অভ্যর্থনা জানায়।

তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে অতিরিক্ত সময়ে হেরেছে কেপ ভার্দে। টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও দেশের মানুষের কাছে তারা এখন একেকজন জাতীয় বীর।

ড্রামের আওয়াজ, নাচ, স্লোগান আর জাতীয় পতাকা হাতে হাজারো মানুষের ভিড় বিমানবন্দর এলাকাকে কার্নিভালে পরিণত করে।

অভিজ্ঞ গোলকিপার ভোজিনিয়া বলেন, ‘আমাদের দেশের মানুষের মাঝে এভাবে ফিরে আসতে পারাটা সত্যিই এক অসাধারণ মুহূর্ত। আমরা আরও বড় কিছুর আশা নিয়ে গিয়েছিলাম, পরের রাউন্ডে যেতে পারিনি ঠিক, তবে আমরা মানুষের সঙ্গে এই বিশেষ অর্জনটি উদযাপন করতে চাই।’

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে অংশ নেওয়া কেপ ভার্দে গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়েকে রুখে দিয়ে ইতিহাস গড়েছিল।

/টিই/