শিরোনাম

নতুন কোচ খুঁজবে বাফুফে, কাবরেরাও আবেদন করতে পারবেন

নিজস্ব প্রতিবেদক
নতুন কোচ খুঁজবে বাফুফে, কাবরেরাও আবেদন করতে পারবেন
হাভিয়ের কাবরেরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল দলের বর্তমান কোচ হাভিয়ের কাবরেরার চুক্তি শেষ হবে ৩০ এপ্রিল। কোচ হিসেবে এই স্প্যানিয়ার্ডকে আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

জাতীয় দল কমিটির এক সভায় শনিবার (৪ এপ্রিল) এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই নতুন কোচের নাম চূড়ান্ত করা হবে।

আগ্রহী নতুন কোচের সাক্ষাৎকার নেবে বাফুফে। চাইলে কাবরেরাও সাক্ষাৎকার দিতে পারবেন। ২০২২ সালে প্রথম মেয়াদে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন কাবরেরা।

জাতীয় দল কমিটির সদস্য ও বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘৩০ এপ্রিল পর্যন্ত তার মেয়াদ রয়েছে। এই সময়ের মধ্যে আমরা কোচের ভালো কোচের সিভি খুঁজব। চাইলে সেও (কাবরেরা) আবেদন করতে পারে। কোচদের সাক্ষাৎকার নিয়ে যাকে যোগ্য বা বেটার মনে হয় তাকে নেওয়া হবে।’

/টিই/