শিরোনাম

সিদ্ধান্ত জানাতে ভিনিসিয়ুসকে আল্টিমেটাম দিলো রিয়াল মাদ্রিদ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিদ্ধান্ত জানাতে ভিনিসিয়ুসকে আল্টিমেটাম দিলো রিয়াল মাদ্রিদ
ভিনিসিযুস জুনিয়র

বেতন সংক্রান্ত কারণে রিয়াল মাদ্রিদ ছাড়তে চান ভিনিসিয়ুস জুনিয়র। যদিও তার চুক্তির এক বছর বাকি। রিয়াল ও ভিনির মধ্যে কয়েকবার আলোচনা হয়েছে। এবার জানা গেলো সিদ্ধান্ত নিতে ভিনিসিয়ুসকে আল্টিমেটাম দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

ভিনি যেনো তিনি ফ্রি এজেন্ট হিসেবে দলবদল করে না ফেলেন সেটি নিশ্চিতে লস ব্লাঙ্কোসরা তোড়জোড় চালাচ্ছে। ভিনিসিয়ুস চান বাড়তি সুবিধা নিয়ে রিয়ালে থাকতে সেটি না হলে বিকল্প আর্সেনালের প্রস্তাব।

দলবদল নিয়ে উভয়পক্ষের নাটকীয়তায় ইতি টানতে ভিনিসিয়ুসকে দ্রুততম সময়ে সিদ্ধান্ত জানাতে বলেছে সাবেক স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত থাকলেও, সেটি ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর লক্ষ্যে দুই পক্ষর আলোচনা হয়েছে। সেখানে ইতিবাচক কথা হয় বলে দাবি স্প্যানিশ সংবাদমাধ্যমের।

স্প্যানিশ গণমাধ্যম কাদেনা সার জানিয়েছে, রিয়াল মাদ্রিদ তাদের প্রাথমিক প্রস্তাব উন্নীত করে মৌসুমপ্রতি ২ কোটি ৪০ লাখ ইউরো (নিট) বেতনের প্রস্তাব দিয়েছে, যা ২০৩১ সাল পর্যন্ত কার্যকর থাকবে। ভিনিসিয়ুসের প্রাথমিক দাবি ৩ কোটি ইউরো নেট বেতনের কাছাকাছি।

আরেক সংবাদমাধ্যম এএস বলছে, ২৫ বছর বয়সী এই উইঙ্গার নতুন চুক্তিতে পারফরম্যান্সভিত্তিক বিভিন্ন বোনাস শর্তে নিজের প্রাথমিক দাবি কিছুটা কমাতে রাজি হয়েছেন।

বর্তমানে ক্লাব ও ভিনিসিয়ুস ইমেজ রাইটস থেকে প্রাপ্ত আয়ের ৫০ শতাংশ করে ভাগ পান। তবে ব্রাজিলিয়ান তারকা সেই অনুপাত নিজের পক্ষে বাড়াতে চান বলে খবর।

ভিনিসিয়ুসের পরিস্থিতির দিকে নিবিড় নজর রাখছে ইংলিশ লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল।

/টিই/