ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ ড্র করলো পাকিস্তান

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ত্রিনিদাদে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান। তাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে গেলো পাকিস্তান। ত্রিনিদাদ টেস্ট জিতে দুই ম্যাচের সিরিজ ১-১ ড্র করেছে সফরকারীরা।
স্পিনারদের সৌজন্যে তৃতীয় দিন বিকেলেই পাকিস্তান জয়ের পথে অনেকটা এগিয়ে ছিল। ৬ উইকেটে ১০৩ রান নিয়ে টেস্টের চতুর্থ দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ বাকি ৪ উইকেটে তুলতে পেরেছে মাত্র ১৪ রান। দ্বিতীয় ইনিংসে ১১৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দুই স্পিনার আলী উসমান ও সাজিদ খান নিয়েছেন ৪টি করে উইকেট।
৭৫ রানের টার্গেটে ৮ উইকেট হাতে রেখে ২৩.৩ ওভারেই জয় পায় পাকিস্তান। প্রথম ইনিংসে ১৬০* রান করা আব্দুল্লাহ শফিক দ্বিতীয় ইনিংসে ২৪ রানে অপরাজিত ছিলেন।
৫ ম্যাচে মাত্র এক জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের তলানিতে ছিল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয়ে ৬ ম্যাচে তাদের এখন জয় দুটি আর পয়েন্ট শতাংশ ২২.২২। পয়েন্ট টেবিলে আট নম্বরে উঠে এসেছে তারা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ওয়েস্ট ইন্ডিজ সবার শেষ আর অস্ট্রেলিয়া আছে প্রথমে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয়ে বিদেশের মাটিতে পাকিস্তানের টানা আট টেস্ট হারের খরা কাটলো। সিরিজ ড্রয়ের সুবাদে ২০০০ সালের পর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে অপরাজিত থাকার ধারা অব্যাহত রাখলো পাকিস্তান।