ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে মালদ্বীপের মালেতে শুক্রবার (৩ এপ্রিল) ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টাইব্রেকারে বাংলাদেশ ৪-৩ ব্যবধানে ভারতকে হারিয়েছে। টাইব্রেকারে পঞ্চম শটটি জালে জড়িয়ে বাংলাদেশকে জয়ের আনন্দে ভাসান রোনান সুলিভান। টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই গোল করতে পারেনি। বাংলাদেশের আমেরিকান ফরোয়ার্ড রোনান সুলিভানকে ভারত বেশ কড়া পাহাড়ায় রাখে। তবু রোনান তার দক্ষতা দেখিয়ে বেশ কয়েকটি শট নেন।
রোনানের ভাই ডেকলান সুলিভান মাঠে নামেন ৬৩ মিনিটে। ম্যাচের যোগ করা সময়ে ডেকলানের বাড়ানো থ্রু বল থেকে গোলের সুযোগ পেয়েছিলেন রোনান। তবে ভারতের গোলকিপার সামনে এগিয়ে এসে দলকে বিপদ মুক্ত করেন।
দ্বিতীয়ার্ধেও গোল না হওয়ায় টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী খেলা গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে আগে শট নেয় ভারত। ঋষির নেওয়া শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলকিপার মাহিন। নিজের ডানদিকে ঝাড়িয়ে পড়ে সেটি ঠেকান তিনি। বাংলাদেশের প্রথম শটটি নেন মুর্শিদ আলী। তিনি বল জালে জড়ান।
ভারতের দ্বিতীয় শটটি নেন উরবাস। তিনি বল জালে জড়ান। বাংলাদেশের চন্দন রয় বল জালে পাঠালে ২-১ এ এগিয়ে যায় বাংলাদেশ।
ভারতের হয়ে টাইব্রেকারে তৃতীয় শটটি নিতে আসেন স্যামসন। তিনি বল জালে জড়ান। বাংলাদেশের আব্দুল ফাহিম বল জালে জড়ালে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
ভারতের চতুর্থ শটটি নেন বিশাল। তিনি বল জালে পাঠিয়ে ভারতকে খেলায় রাখেন। তবে বাংলাদেশ দল চতুর্থ শটটি নেওয়ার আগে ভারতের গোলকিপার ইনজুরিতে পড়েন। তাতে মোমেন্টাম নষ্ট হয়। এবং স্যামুয়েলের নেওয়া শট বারে লাগে।
তাতে চারটি করে নেওয়া শটের পর ৩-৩ সমতা হয়।
তবে ভারতের নেওয়া পঞ্চম শটটি মিস হয়। আর বাংলাদেশের পঞ্চম শটটি নিতে আসেন রোনান সুলিভান। তার শট জালে জড়ালে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
শুক্রবার ছুটির দিনে মালে স্টেডিয়ামে বাংলাদেশি প্রবাসীরা গ্যালারিতে সমর্থন জানাতে উপস্থিত ছিলেন। রোনান জালে বল পাঠিয়েই জার্সি খুলে দৌঁড়ে যান গ্যালারির দিকে।