দলের সঙ্গে অনুশীলন করেননি তপু

দলের সঙ্গে অনুশীলন করেননি তপু
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

সাফ ফুটবলে বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছিল তপু বর্মণকে। তবে ভুটান ম্যাচের দিন ওয়ার্ম আপ করার সময় ইনজুরিতে পড়েন তিনি। দুই দিন পেরিয়ে গেলেও এখনো পুর্নাঙ্গ অনুশীলনে ফিরতে পারেননি তপু।
বসুন্ধরায় এবিজি স্পোর্টস সিটিতে রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ দল অনুশীলন করে। তপু দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি। ফিজিও তাকে আলাদাভাবে রানিং করিয়েছেন। মোরসালিন ও সোহেল রানা অবশ্য দলের সঙ্গেই অনুশীলন করেছেন।
১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ। সেই ম্যাচের আগে আরও দুই দিনে সময় আছে। তপু পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারবেন কি না তা নিয়ে সংশয় থাকছে।
সোহেল রানা, মোরসালিনও ২৩ জনের স্কোয়াডে ছিলেন না ভুটান ম্যাচে। তাদের ফিটনেস নিয়েও শঙ্কা আছে।
ফুটবলাররা ইনজুরি আড়াল করছেন না কি ট্রেইনার ইনজুরি ধরতে পারছেন না, ফেডারেশন কর্তাদের মধ্যেই এ নিয়ে চলছে আলোচনা।

চতুর্থ দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে ৩১৫ রানে