পদ বাঁচাতে ট্রাম্পকে বারবার ফোন করছেন ইনফান্তিনো

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রির পরিকল্পনা বাতিল করার পরও বিরোধিতার মুখে আছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতির পদ বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি।
সূত্রের বরাত দিয়ে সোমবার নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে এমন খবর।
মার্কিন সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিতর্কিত পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর থেকে ইনফান্তিনো বারবার ট্রাম্পের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এবং চারপাশের নেতিবাচক প্রচারণার ফলে ইনফান্তিনো একা হয়ে যাচ্ছেন।
ইনফান্তিনোর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। ২০২৭ থেকে ২০৩১ সাল মেয়াদে তার ফিফা সভাপতি হওয়ার লক্ষ্যে লেগেছে জোর ধাক্কা।
ট্রাম্প ও ইনফান্তিনোর একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপসহ বড় বড় ফুটবল ইভেন্টে তাদের একসঙ্গে দেখা গেছে।
ফিফার পরিকল্পনা ছিল, বিশ্বকাপসহ বিভিন্ন ইভেন্ট পরিচালনার জন্য একটি নতুন সংস্থার প্রায় ২০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে ৪.২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহ করা। প্রস্তাবটি ঘোষণার পর থেকে বিভিন্ন অংশীদারের তীব্র বিরোধিতার মুখে গেল শুক্রবার (৩১ জুলাই) পিছু হঠতে বাধ্য হয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থাটি।

৫ উইকেট পেয়ে আবেগঘন পোস্ট রশিদ খানের