৫ উইকেট পেয়ে আবেগঘন পোস্ট রশিদ খানের

৫ উইকেট পেয়ে আবেগঘন পোস্ট রশিদ খানের
সিজেডএন স্পোর্টস ডেস্ক

দ্য হান্ড্রেড টুর্নামেন্টে প্রথম চার ম্যাচে রশিদ খান উইকেট নিতে পেরেছিলেন দুটি। সেই হতাশা পেরিয়ে এবার ৫ উইকেটের স্বাদ পেলেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।
এমআই লন্ডনের হয়ে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে ২০ বলের স্পেলে ১৭ রানে ৫ উইকেট শিকার করেন রশিদ খান। তাতে হয়েছেন ম্যাচসেরাও।
এটি কেবল দ্য হান্ড্রেডে তার ব্যক্তিগত প্রথম ফাইফারই নয়, বরং চলতি আসরেরও প্রথম পাঁচ উইকেটের রেকর্ড। সবমিলিয়ে অষ্টম বোলার হিসেবে দ্য হান্ড্রেডে ফাইফার পেলেন রশিদ।
হান্ড্রেডে এর আগে রশিদের ক্যারিয়ারসেরা বোলিং ছিল ২০২৪ সালে। ট্রেন্ট রকেটসের হয়ে সেবার ২৪ রানে ৪ উইকেট নিয়েছিলেন। লন্ডন স্পিরিটের বিপক্ষে রকেটস জিতেছিল ২২ রানে। সেবারও পেয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার।
ক্যারিয়ারসেরা বোলিং করা রশিদ খান তার তিন মাসের ছোট্ট ছেলে আজলানকে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বলে অভিহিত করেছেন। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন, সেখানে ছেলের জার্সিতে লেখা আজলান। আফগান তারকা লেগস্পিনার বলেন, ‘আমার সবচেয়ে বড় সমর্থক, আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, আমার সৌভাগ্যের প্রতীক আজলান।’

ফিক্সিংয়ে জড়িয়ে ৮ বছর নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার