শিরোনাম

ছেলেকে নিয়ে যা বললেন রোনালদো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ছেলেকে নিয়ে যা বললেন রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো ও রোনালদো জুনিয়র

ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে পাঁচটি ব্যালন ডি’অর, অসংখ্য গোল আর অগণিত রেকর্ড। ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রকে নিয়ে বাবা রোনালদোর আশাটা আরও বড়। তার দাবি, ১৬ বছর বয়সী ক্রিস্টিয়ানো জুনিয়র একদিন বাবাকেও ছাড়িয়ে যেতে পারে।

রোনালদোর ভাষ্য, ১৬ বছর বয়সে তার ছেলে শারীরিকভাবে এরইমধ্যে সেই বয়সের চেয়ে এগিয়ে। তাই ভবিষ্যতে আরও পরিণত হলে জুনিয়র তাকেও ছাড়িয়ে যেতে পারে বলে বিশ্বাস।

ছেলের ব্যক্তিত্ব নিয়েও সন্তুষ্ট রোনালদো। তিনি বলেন, ‘সে খুব ভালো ছেলে। ভদ্র, সৎ এবং শান্ত স্বভাবের। বাড়ির ছোটরা তুলনামূলক একটু বেশি দুরন্ত, কিন্তু ওকে নিয়ে আমার কোনো ঝামেলা নেই।’

নিজের কৈশোরের সঙ্গে ছেলের তুলনা টেনে পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বলেন, ‘আমি যখন ওর বয়সী ছিলাম, তখন এতটা শক্তিশালী ছিলাম না। ও এখনই আমার চেয়ে কিছুটা লম্বা ও শক্তিশালী। আমার বিশ্বাস, ভবিষ্যতে সে আরও বড় হবে।’

ইতিমধ্যে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ জাতীয় দলের জার্সি গায়ে তুলেছেন রোনালদো জুনিয়র। বয়স কম হলেও ভবিষ্যতের সম্ভাবনাময় ফুটবলারদের একজন ভাবা হচ্ছে তাকে।

/টিই/