শিরোনাম

ম্যানচেস্টার সিটিতে ফিরলেন আর্জেন্টাইন গোলরক্ষক

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার সিটিতে ফিরলেন আর্জেন্টাইন গোলরক্ষক
হেরোনিমো রুলি

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক হেরোনিমো রুলি আবারও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে ফিরছেন। ফরাসি ক্লাব মার্শেই থেকে তাকে দলে ভেড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে সিটি এমন খবর ইংলিশ সংবাদমাধ্যমে।

৩৪ বছর বয়সী রুলিকে ১৭ লাখ পাউন্ডে দলে নেয় ম্যানচেস্টার সিটি। ক্লাবটিতে রুলির চুক্তি দুই বছরের।

ম্যানচেস্টার সিটির সঙ্গে রুলির সম্পর্ক অবশ্য নতুন নয়। এর আগে ২০১৬-১৭ মৌসুমে ম্যানসিটির ক্লাবটিতে ছিলেন তিনি। তবে সে সময় সিটির মূল দলের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

রুলির ক্লাব ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত ২০২১ সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনালে। ভিয়ারিয়ালের হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সেই ফাইনালে টাইব্রেকারে একটি পেনাল্টি গোল করার পর প্রতিপক্ষ গোলরক্ষক ডেভিড ডি হেয়াকে আটকে দেন তিনি।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও অভিজ্ঞতা আছে রুলির। এখন পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে ৮ ম্যাচ খেলেছেন। ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন রুলি।

ম্যানচেস্টার সিটিতে রুলির আগমন ঘটছে ইংলিশ গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডের জায়গায়। চলতি সপ্তাহে ট্র্যাফোর্ড সিটি ছেড়ে লিডসে যোগ দিয়েছেন।

/টিই/