‘ধানখেতে’ জয়ে শুরু মোহামেডানের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
‘ধানখেতে’ জয়ে শুরু মোহামেডানের
চাঁদপুর জেলা স্টেডিয়ামে ফকিরেরপুল ও মোহামেডানের ম্যাচ

চাঁদপুর জেলা স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাবের মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের শুরুটা জয় দিয়ে করলো মোহামেডান। ১-০ গোলে জিতেছে তারা। এবারের লিগে এটি ফকিরেরপুলের প্রথম পরাজয়। আগের ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছিল তারা।

মোহামেডান-ফকিরেরপুল ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনায় চাঁদপুরের মাঠ। জেলা স্টেডিয়ামের বেহাল দশা যেনো আরও প্রকট হলো। মাঠের অনেক জায়গায় ঘাস নেই, মাটি এবড়োথেবড়ো ও অসমান। অনেকের মতে ‘ধানখেতে’ খেলেছে মোহামেডান।

এমন মাঠ দলগুলোকে নাকি অনেকটা বাধ্য হয়ে খেলতে হচ্ছে।

ম্যাচের ১৮ মিনিটে গোলের দেখা পায় মোহামেডান। উজবেক মিডফিল্ডার ও অধিনায়ক মোজাফফরভের কর্নার থেকে চমৎকার হেডে বল জালে জড়ান জাহিদ শান্ত। ম্যাচে ফিরে আসার একাধিক সুযোগ তৈরি করেছিল ফকিরেরপুল। কিন্তু মোহামেডান গোল হজম করেনি কিপার জিকোর দারুণ পারফরম্যান্সের সুবাদে।

দিনের অন্য ম্যাচে পিডব্লুডির সঙ্গে ১-১ ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন, বাংলাদেশ পুলিশ ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম সিটি এফসিকে।

/টিই/