শিরোনাম

রিয়াল মাদ্রিদেই থাকছেন ভিনিসিয়ুস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদেই থাকছেন ভিনিসিয়ুস
২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র

রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছিল নানা জল্পনা-কল্পনা। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হলে ইংলিশ ক্লাব আর্সেনালে যেতে পারেন তিনি এমন গুঞ্জনও ছিল। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গেই চুক্তি নবায়ন করেছেন ভিনিসিয়ুস।

নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতেই থাকছেন এই ব্রাজিলিয়ান তারকা, বৃহস্পতিবার এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

এক বিবৃতিতে লস ব্লাঙ্কোস’রা জানায়, ‘রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব ও ভিনিসিয়ুস জুনিয়র চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত আমাদের ক্লাবের সঙ্গেই যুক্ত থাকছেন এই খেলোয়াড়।’

রিয়ালে ভিনির আগের চুক্তির মেয়াদ বাকি ছিল আর ১ বছর।

২০১৮ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন ভিনিসিয়ুস। স্প্যানিশ ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭৫ ম্যাচে ১২৮টি গোল করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। লস ব্লাঙ্কোসদের হয়ে তিনি দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা ও একটি কোপা দেল রে শিরোপা জিতেছেন।

/টিই/