শিরোনাম

লরেঞ্জোর উপরই ভরসা রাখছে কলম্বিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
লরেঞ্জোর উপরই ভরসা রাখছে কলম্বিয়া
কলম্বিয়া ফুটবল দলের কোচ নেস্তর লরেঞ্জো

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় কলম্বিয়া। বিশ্বকাপে পাঁচ ম্যাচে মাত্র ১ গোল হজম করে নেস্তর লরেঞ্জোর শিষ্যরা। বর্তমান কোচের অধীনে বিশ্বকাপে কলম্বিয়া প্রত্যাশানুযায়ী পারফর্ম করেছে। তাই লোরেঞ্জোর ওপরই ভরসা রাখছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন।

বোগোটায় কার্যনির্বাহী কমিটির সভা শেষে ফেডারেশনের পক্ষ থেকে লরেঞ্জোর চুক্তি বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। চুক্তির মেয়াদ সম্পর্কে অবশ্য বিস্তারিত কিছু জানায়নি কলম্বিয়ান ফুটবল ফেডারেশন।

২০২২ সালে চার বছরের চুক্তিতে আর্জেন্টাইন লোরেঞ্জোকে নিয়োগ দিয়েছিল কলম্বিয়া। লোরেঞ্জোর অধীনে কলম্বিয়া ৩১টি জয়, ১২টি ড্র ও আট ম্যাচে পরাজিত হয়েছে। এই ম্যাচগুলোতে কলম্বিয়া ৯৬ গোল করেছে, হজম করেছে ৪৪টি।

সদ্যসমাপ্ত বিশ্বকাপে গ্রুপে পর্বে কলম্বিয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে, ডি আর কঙ্গোকে ১-০ গোলে হারানো ছাড়াও পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপের শীর্ষ দল হিসেবে নক আউট পর্বের টিকিট কাটে।

শেষ ৩২ রাউন্ডে ঘানাকে ১-০ গোলে হারানোর পর শেষ ষোলোতে সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নেয়। ম্যাচটি ১২০ মিনিট গোলশুন্য ড্র ছিল।

/টিই/